বিশ্ব – আলোকিত গজারিয়া (আমাদের ওয়েবসাইট নির্মাণাধীন রয়েছে। খুব শীঘ্রই লাইভ হবে। ) https://www.alokitogazaria.com গজারিয়া থেকে সারা বাংলাদেশ Thu, 02 Oct 2025 13:24:05 +0000 en hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.alokitogazaria.com/wp-content/uploads/2025/10/cropped-Logo-2-32x32.jpg বিশ্ব – আলোকিত গজারিয়া (আমাদের ওয়েবসাইট নির্মাণাধীন রয়েছে। খুব শীঘ্রই লাইভ হবে। ) https://www.alokitogazaria.com 32 32 দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই শুরু: হোয়াইট হাউস https://www.alokitogazaria.com/world/test-post-3/ https://www.alokitogazaria.com/world/test-post-3/#respond Thu, 02 Oct 2025 11:54:57 +0000 https://www.alokitogazaria.com/?p=33 যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই ‘আসন্ন’ এবং তা দুই দিনের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির কেন্দ্রীয় সরকার অচলাবস্থার (শাটডাউন) কবলে পড়ার ঘটনায় দুই দলের আইনপ্রণেতারা একে অপরকে দোষারোপ করছেন।

গতকাল বুধবার থেকে এ শাটডাউন শুরু হয়। আগের দিন মধ্যরাতের মধ্যে নতুন সরকারি ব্যয় বা অর্থায়ন পরিকল্পনায় একমত হতে ব্যর্থ হন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা।

এখন শাটডাউন নিয়ে কোনো পক্ষই আপস করতে আগ্রহী নয়—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুধবার শাটডাউন শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা কাটিয়ে ওঠার প্রস্তাবের ওপর এক ভোটাভুটি ব্যর্থ হয়। এ বিষয়ে পরবর্তী প্রচেষ্টা আগামীকাল শুক্রবার চালানো হবে।

]]>
https://www.alokitogazaria.com/world/test-post-3/feed/ 0