আলোকিত গজারিয়া (আমাদের ওয়েবসাইট নির্মাণাধীন রয়েছে। খুব শীঘ্রই লাইভ হবে। ) https://www.alokitogazaria.com গজারিয়া থেকে সারা বাংলাদেশ Fri, 03 Oct 2025 11:34:04 +0000 en hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.alokitogazaria.com/wp-content/uploads/2025/10/cropped-Logo-2-32x32.jpg আলোকিত গজারিয়া (আমাদের ওয়েবসাইট নির্মাণাধীন রয়েছে। খুব শীঘ্রই লাইভ হবে। ) https://www.alokitogazaria.com 32 32 গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল https://www.alokitogazaria.com/bangladesh/test-post-5/ https://www.alokitogazaria.com/bangladesh/test-post-5/#respond Thu, 02 Oct 2025 11:55:53 +0000 https://www.alokitogazaria.com/?p=37 গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’

ইসরায়েলি মন্ত্রণালয় দাবি করেছে, ‘সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন। তাঁদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাঁদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’

মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘আরেকটি জাহাজ রয়েছে। সেই জাহাজ যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিকেও আটক করা হবে।’

ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি।

ইসরায়েলের বাহিনী কয়েকটি যুদ্ধ জাহাজ নিয়ে সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো আটক করছে। কিছু আটক করা হয়েছে গতকাল বুধবার। বাকিগুলো আজ বৃহস্পতিবার। যেসব নৌযান আটক করা হয়েছে সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বিখ্যাত অনেকে রয়েছেন।

প্রথম দফায় আটক নৌযানগুলো আজ স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হতে পারে। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। ইসরায়েল জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রক্রিয়া শেষে উড়োজাহাজে করে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে।

গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় ৪৪টি নৌযানে ৫০০ মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।

]]>
https://www.alokitogazaria.com/bangladesh/test-post-5/feed/ 0
ট্রাম্পকে স্মরণ করিয়ে দেওয়া হলো, বিশ্বকাপ ফিফার টুর্নামেন্ট, সিদ্ধান্তও ফিফাই নেয় https://www.alokitogazaria.com/sports/test-post-4/ https://www.alokitogazaria.com/sports/test-post-4/#respond Thu, 02 Oct 2025 11:55:30 +0000 https://www.alokitogazaria.com/?p=35 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুধবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলো কোন কোন শহরে আয়োজন করা হবে সেই সিদ্ধান্ত কোনো দেশের সরকার নয়, বরং ফিফা এই সিদ্ধান্ত নেবে।

গত সপ্তাহে ট্রাম্প বিশ্বকাপের ভেন্যু বদলে ফেলার সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, তিনি চাইলে বিশ্বকাপের ১০৪ ম্যাচের জন্য ভেন্যু শহরগুলোকে ‘অনিরাপদ’ ঘোষণা করে পরিকল্পনা পরিবর্তন করতে পারেন। অথচ ফিফা ২০২২ সালেই বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে। সেই তালিকায় রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোর কাছাকাছি এনএফএল স্টেডিয়ামগুলো।

যুক্তরাষ্ট্রের ১১ শহরের সঙ্গে মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি শহর আয়োজক হিসেবে ফিফার সঙ্গে চুক্তিবদ্ধ। আগামী বছরের ১১ জুন বিশ্বকাপ শুরুর মাত্র আট মাস আগে ভেন্যু পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হলে বড় ধরনের আইনি ও সাংগঠনিক জটিলতার মুখে পড়তে হবে।

লন্ডনে গতকাল খেলাধুলাভিত্তিক এক ব্যবসায়িক সম্মেলনে ফিফার সহসভাপতি ভিক্টর মন্টাগলিয়ান এ নিয়ে বলেন, ‘এটি ফিফার টুর্নামেন্ট, ফিফার এখতিয়ার, সিদ্ধান্তও ফিফাই নেয়।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটি ক্লাব বিশ্বকাপের সময় তোলা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটি ক্লাব বিশ্বকাপের সময় তোলাএএফপি

মন্টাগলিয়ান উত্তর আমেরিকার ফুটবল সংস্থা কনকাক্যাফের সভাপতির দায়িত্বেও আছেন। তাঁর মতে, বর্তমানে যেকোনো রাজনৈতিক দ্বন্দ্বের চেয়েও ‘বড়’ খেলাধুলা। তাঁর ভাষায়, ‘বর্তমান বিশ্বনেতাদের প্রতি সম্মান রেখেই বলছি—ফুটবল তাঁদের চেয়েও বড়, তাঁদের শাসন, সরকার কিংবা স্লোগানের ঊর্ধ্বেও টিকে থাকবে ফুটবল। এটাই আমাদের খেলাটির সৌন্দর্য এবং এটা কোনো ব্যক্তি বা রাষ্ট্রের চেয়েও বড়।’

ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে হোয়াইট হাউসে ইনফান্তিনোর যাতায়াতও বেশ নিয়মিত। আয়োজক শহরগুলো নিরাপত্তাহীন বিবেচনায় বাদ দেওয়ার প্রসঙ্গে ইনফান্তিনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ট্রাম্প গত সপ্তাহে এক প্রশ্নের জবাবে বলেন, বিশ্বকাপের আয়োজক কোনো শহর যদি তাঁর অভিবাসন ও অপরাধ দমন নীতির বিরোধিতা করে, তবে সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ম্যাচ সরিয়ে নেওয়া যেতে পারে। ট্রাম্পের ভাষায়, ‘আমি যদি মনে করি (ভেন্যু) অনিরাপদ, তাহলে (ভেন্যু) সরিয়ে নেব।’ বিশ্বকাপ হোক কিংবা ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, যে আয়োজক শহর ‘সামান্যতম ঝুঁকিপূর্ণ হবে, আমরা সেখান থেকে (ম্যাচ) সরিয়ে নেব। তবে আমি আশা করি, এমন কিছু ঘটবে না।’

বিশ্বকাপ ও অলিম্পিক আয়োজন নির্ভর করে স্বাগতিক দেশের সরকারের সহযোগিতার ওপর। নিরাপত্তা, ভিসাপ্রক্রিয়া ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য শত শত মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিতে হয় আয়োজক দেশকে।

ফিফা সহসভাপতি ভিক্টর মন্টাগলিয়ান

ফিফা সহসভাপতি ভিক্টর মন্টাগলিয়ানফিফা

মন্টাগলিয়ান জানিয়েছেন, আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ফিফার নয়, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে বিশ্বকাপ বাছাইয়ে ইসরায়েল অংশ নিতে পারবে কি না, সে বিষয়ে কোনো আলোচনা হবে না বলেও জানান মন্টাগলিয়ান।

ফিফার এই সহসভাপতির ভাষায়, ‘প্রথমত, ইসরায়েল উয়েফার সদস্য। যেমন আমার অঞ্চলের সদস্য দেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার, ইসরায়েল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও উয়েফার। আমি শুধু প্রক্রিয়াই নয়, তাদের সিদ্ধান্তকেও সম্মান করি।’

৩৭ সদস্যের ফিফা কাউন্সিলে উয়েফার প্রতিনিধি রয়েছেন আটজন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত সপ্তাহে জানিয়েছে, ইসরায়েলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে তারা কাজ করবেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ নিয়ে বিবিসি স্পোর্টকে বলেন, ‘ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনো চেষ্টা যেন সফল না হয়, সে জন্য আমরা অবশ্যই কাজ করব।’

গত সপ্তাহে জাতিসংঘের আটজন বিশেষজ্ঞ ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার আহ্বান জানান ফিফা ও উয়েফার প্রতি। এই আট বিশেষজ্ঞের মধ্যে ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজও আছেন। তাঁদের ভাষায়, ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে’ এই পদক্ষেপ নেওয়া উচিত।

]]>
https://www.alokitogazaria.com/sports/test-post-4/feed/ 0
দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই শুরু: হোয়াইট হাউস https://www.alokitogazaria.com/world/test-post-3/ https://www.alokitogazaria.com/world/test-post-3/#respond Thu, 02 Oct 2025 11:54:57 +0000 https://www.alokitogazaria.com/?p=33 যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই ‘আসন্ন’ এবং তা দুই দিনের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির কেন্দ্রীয় সরকার অচলাবস্থার (শাটডাউন) কবলে পড়ার ঘটনায় দুই দলের আইনপ্রণেতারা একে অপরকে দোষারোপ করছেন।

গতকাল বুধবার থেকে এ শাটডাউন শুরু হয়। আগের দিন মধ্যরাতের মধ্যে নতুন সরকারি ব্যয় বা অর্থায়ন পরিকল্পনায় একমত হতে ব্যর্থ হন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা।

এখন শাটডাউন নিয়ে কোনো পক্ষই আপস করতে আগ্রহী নয়—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুধবার শাটডাউন শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা কাটিয়ে ওঠার প্রস্তাবের ওপর এক ভোটাভুটি ব্যর্থ হয়। এ বিষয়ে পরবর্তী প্রচেষ্টা আগামীকাল শুক্রবার চালানো হবে।

]]>
https://www.alokitogazaria.com/world/test-post-3/feed/ 0
খাগড়াছড়িতে তিনজন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি https://www.alokitogazaria.com/gazaria/top-5-most-overrated-players-in-the-premier-league-2019-20/ https://www.alokitogazaria.com/gazaria/top-5-most-overrated-players-in-the-premier-league-2019-20/#respond Sun, 01 Mar 2020 11:37:51 +0000 https://demo.themeansar.com/newsup/lite/?p=98 খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় তিনজন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

২০টি মানবাধিকার সংগঠনের এ মোর্চা বলছে, এ ধরনের ঘটনা শুধু গুরুতর মানবাধিকার লঙ্ঘন নয়; বরং ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবন, নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার হুমকির মুখে ফেলছে।

আজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা এক স্মারকলিপিতে এ দাবি জানায় এইচআরএফবির ছয় সদস্যের প্রতিনিধিদল। এ সময় পার্বত্য চট্টগ্রামে চলমান সংকট সমাধানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ও সব অংশীজনের সমন্বয়ে একটি জাতীয় সম্মেলন আয়োজন করার অনুরোধ জানান তাঁরা।

এইচআরএফবি বলছে, তারা মনে করে, পার্বত্য চট্টগ্রামে বারবার সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটছে। অথচ নিরপেক্ষ তদন্তের অভাবে অপরাধীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে। এটি টেকসই শান্তি ও সম্প্রীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

স্মারকলিপিতে সরকারের কাছে আটটি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সাম্প্রতিক সহিংসতা ও কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা; অপরাধীদের বিচার নিশ্চিত করা, নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া, ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পুনর্নির্মাণে সহায়তা করা, গত এক বছরে সংঘটিত আরও সাতটি ধর্ষণের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ থাকলে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের ভয় ও আতঙ্ক দূরীকরণে জরুরি উদ্যোগ নেওয়া, ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মৌলিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় সরকারের পদক্ষেপ গ্রহণ এবং পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথনকশা তৈরি করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবাধিকারের সুরক্ষা ও আইনের শাসন নিশ্চিত করার দাবি জানানো হয়।

অতীতে সহিংসতা রোধে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে নীতি প্রণয়ন করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

প্রতিনিধিদলে ছিলেন এইচআরএফবির স্টিয়ারিং কমিটির সদস্য ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এইচআরএফবির সদস্য ও নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, এইচআরএফবির স্টিয়ারিং কমিটির সদস্য সারা হোসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও এইচআরএফবির সদস্য ইফতেখারুজ্জামান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী ও এইচআরএফবির স্টিয়ারিং কমিটির সদস্য জাকির হোসেন এবং আইন ও সালিশ কেন্দ্রের উপদেষ্টা মাবরুক মোহাম্মদ।

স্মারকলিপিতে প্রতিনিধিদলে থাকা ছয়জনসহ স্বাক্ষর করেন এইচআরএফবির বিশেষজ্ঞ হামিদা হোসেন, অ্যাডভোকেট সুলতানা কামাল, রাজা দেবাশীষ রায়, এইচআরএফবির ভারপ্রাপ্ত আহ্বায়ক জেড আই খান পান্না, এইচআরএফবির স্টিয়ারিং কমিটির সদস্য রঞ্জন কর্মকার, সঞ্জীব দ্রং, সালেহ আহমদ, এইচআরএফবির সদস্য ফওজিয়া মোসলেম, শামসুল হুদা, সরদার জাহাঙ্গীর হোসেন, শিপন কুমার রবিদাস, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, দেওয়ান জামান, পল্লব চাকমা, রোকেয়া রফিক, গীতা দাস, আবদুস সাত্তার ও আশরাফুন্নাহার।

]]>
https://www.alokitogazaria.com/gazaria/top-5-most-overrated-players-in-the-premier-league-2019-20/feed/ 0